বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হতে যাচ্ছে নিউজিল্যান্ডে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১০:০২ AM

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন মঙ্গলবার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নীতিনির্ধারকরা অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা নিয়ম-কানুন তৈরির চেষ্টা করছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সহিংস ও বিব্রতকর কনটেন্টের পরিমাণ দিন দিন বাড়ছে।

লাকসনের প্রস্তাবিত খসড়া আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া কম্পানিগুলোকে ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৬ বছর কি না তা যাচাই করতে হবে। ব্যর্থ হলে তাদের সর্বোচ্চ ২০ লাখ নিউজিল্যান্ড ডলার (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা গুণতে হতে পারে।

অস্ট্রেলিয়ার সদ্য পাস হওয়া একই ধরনের আইনের আদলে নিউজিল্যান্ডের এই প্রস্তাব তৈরি করা হয়েছে। অস্ট্রেলিয়া ইতিমধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের নিষিদ্ধ করেছে।
 
লাকসন বলেন,‘এটা আমাদের সন্তানদের সুরক্ষার ব্যাপার। সোশ্যাল মিডিয়া কম্পানিগুলোকেও দায়িত্ব নিতে হবে—তারা যেন আমাদের শিশুদের নিরাপদ রাখতে ভূমিকা রাখে।’

আইনটি কবে সংসদে উত্থাপন করা হবে, তা এখনো পরিষ্কার নয়। তবে লাকসন জানিয়েছেন, তিনি সংসদের সব দলের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী।

লাকসনের মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি এ খসড়া আইন তৈরি করেছে, যা তিন-দলীয় জোট সরকারের সবচেয়ে বড় অংশীদার। আইন পাস করাতে হলে বাকি দুই শরিক দলেরও সমর্থন প্রয়োজন হবে।

লাকসন বলেন, ‘অভিভাবকরা আমাদের বারবার বলছেন, সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে তারা গভীর উদ্বেগে আছেন। তারা বলছেন, সন্তানদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে তারা হিমশিম খাচ্ছেন।’

সূত্র : এএফপি

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close