সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতির পরিচালকের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৬:৩১ পিএম আপডেট: ০৫.০৫.২০২৫ ৬:৩৬ PM

পিরোজপুরের নেছারাবাদে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমতুল্লাহসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ সদস্যরা।

আজ সোমবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে থানার সামনে এসে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

বক্তারা বলেন, ‘আত্মগোপনে থাকা সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছেন, এখন তাদের দ্রুত গ্রেপ্তার না করলে লাগাতার কর্মসূচি চলবে।’

জানা যায়, গত ১৯ এপ্রিল আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেডের পরিচালক মো. রহমতুল্লাহ লাপাত্তার খবরটি জানতে পেরে তার আরামকাঠি গ্রামের বাড়িতে বিক্ষোভ করছেন ভুক্তভোগী গ্রাহকরা। বিক্ষুব্ধ গ্রাহকরা সমিতির পরিচালককে না পেয়ে সমবায় সমিতির ম্যানেজার, মাঠকর্মী, তার একান্ত সহযোগীসহ মোট সাতজনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। পুলিশ খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় গ্রাহকদের হাতে আটক ৭ জনকে উদ্ধার করে। পরবর্তীতে ২০ এপ্রিল আটককৃত জনসহ মোট ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। কিন্তু প্রধান আসামীসহ ওই আটককৃত ৭জন আসামি ব্যতীত কাউকে গ্রেফতার করতে পারেনি নেছারাবাদ থানা পুলিশ।


একজন ক্ষুব্ধ গ্রাহক সালামুন বলেন, ‘আমরা প্রায় ১৮ হাজার গ্রাহক কোটি টাকা বিনিয়োগ করেছি। এখন সবাই পথে বসেছে। সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাবো।’

এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, ‘বিক্ষুব্ধরা সমবায় অফিসের সামনে ও থানার সামনে  বিক্ষোভ করেছিলেন। তাদের টাকা ফেরত দেয়ার জন্য একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বিক্ষুব্ধদের একাংশ কমিটি গঠনের পক্ষে অন্য একটি অংশ পরিচালক রহমতুল্লাহকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘বিক্ষুব্ধ সদস্যরা থানা সামনে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছিলেন, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলে তাৎক্ষণিক শান্ত করেছি। প্রধান আসামি সহ অন্যান্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে। আশা করি অতি শীঘ্র তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নেছারাবাদ   কোটি টাকার আত্মসাৎ   থানা ঘেরাও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close