শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুয়েটে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় যা বললেন নতুন ভিসি
কুয়েট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১২:৩১ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়েছেন। আজ সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রায় ১২০০ শিক্ষার্থীর উপস্থিতিতে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন কুয়েটের ফ্যাকাল্টি ডিনগন ও ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াম।

মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী বলেন, “কুয়েটের সাম্প্রতিক ঘটনা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হলো ক্লাস শুরু করা। আমি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে চাই।” 
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেসব দাবি রয়েছে, তা খোলামেলাভাবে উপস্থাপন করার সুযোগ রয়েছে।

আলোচনায় উপস্থিত সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ২০ ব্যাচের শিক্ষার্থী উপল গত আড়াই মাসে ঘটে যাওয়া ঘটনার ওপর একটি ৩০ মিনিটের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, শিক্ষার্থীদের ছয় দফা দাবি ছিল, যার একটি ছিল উপাচার্যের পদত্যাগ। বাকি পাঁচ দফার কিছু অংশ মেনে নেওয়া হলেও, মূল দাবি হামলায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি।

এরপর প্রতি ব্যাচের পক্ষ থেকে একজন করে শিক্ষার্থী বিভিন্ন সংস্কার প্রস্তাবনা করেন। এরমধ্যে অন্যতম ছিলো স্থানীয়দের দ্বারা কুয়েট শিক্ষার্থীদের ওপর এখন পর্যন্ত তিনবার হামলার ঘটনা ঘটেছে। তাই নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া, আবাসিক সংকট নিরসনে হলের সংখ্যা বৃদ্ধির দাবি তোলা হয়।

উল্লেখ্য, কুয়েট শিক্ষক সমিতির সভাপতি গতকাল অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম বলেন, “১৮ই ফেব্রুয়ারিতে সাধারণ সভায় শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস না নেওয়ার সিদ্ধান্ত হয়। সেটি এখনো বহাল রয়েছে।”

সর্বশেষ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে দ্রুত ক্লাস শুরু করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি বিচারের দাবিও জানানো হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close