
বর্তমান সময়ে ডিটক্স ওয়াটার ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এর জনপ্রিয়তার মূল কারণ হলো এর বহুমুখী স্বাস্থ্য উপকারিতা। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে, হজম প্রক্রিয়া উন্নত করে এবং ত্বককে উজ্জ্বল রাখতে কার্যকর। পানিতে ফল, সবজি বা হার্ব ইনফিউজ করে তৈরি করা হয় এই পানীয়, যা একদিকে শরীরকে হাইড্রেটেড রাখে, অন্যদিকে অভ্যন্তরীণ বিষক্রিয়া রোধ করে।
বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার:
শশা ও লেবু ডিটক্স ওয়াটার:
শশা ও লেবুর মিশ্রণ একটি সহজ ও পরিচিত ডিটক্স পানীয়। শশা শরীরকে শীতল ও হাইড্রেটেড রাখে, এবং ত্বকের জন্য উপকারী, কারণ এতে উপস্থিত সিলিকা ত্বককে সুস্থ ও টানটান রাখতে সহায়ক। আর লেবু ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
আদা ও লেবু ডিটক্স ওয়াটার:
এই মিশ্রণটি হজমের জন্য দারুণ উপকারী। আদা প্রদাহ কমাতে সহায়তা করে এবং লেবু শরীর থেকে টক্সিন বের করে দেয়।
আপেল সাইডার ভিনিগার ডিটক্স ওয়াটার:
আপেল সাইডার ভিনিগার শরীরের পিএইচ লেভেল ঠিক রাখতে সহায়ক। এটি হজমে সহায়তা করে এবং ত্বকের জন্যও উপকারী।
আনারস ও পুদিনা ডিটক্স ওয়াটার:
আনারস এবং পুদিনা পাতার সংমিশ্রণে তৈরি এই পানীয় হজমে সাহায্য করে এবং শরীরকে বিষমুক্ত রাখতে কার্যকর।
বেরি ডিটক্স ওয়াটার:
ব্লুবেরি, স্ট্রবেরি বা রাস্পবেরি দিয়ে তৈরি ডিটক্স ওয়াটার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরের টক্সিন দূর করে এবং ত্বকের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।
ডিটক্স ওয়াটারের উপকারিতা:
শরীরের টক্সিন দূর করে:
ডিটক্স ওয়াটার শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করে, যা লিভার ও কিডনির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
হজম প্রক্রিয়া উন্নত করে:
লেবু, আদা, শশা ও পুদিনা হজমে সহায়তা করে এবং গ্যাস, এসিডিটি ও ফোলাভাব কমায়।
ওজন কমাতে সাহায্য করে:
এটি শরীরের মেটাবলিজম বাড়ায়, ফলে ক্যালোরি বার্ন হয়ে ওজন কমাতে সহায়ক হয়।
ত্বক উজ্জ্বল করে:
এই পানীয়তে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাইড্রেটিং উপাদান ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে।
ইমিউন সিস্টেম স্ট্রং করে:
লেবু, আদা ও পুদিনার মতো উপাদান শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
ডিটক্স ওয়াটার তৈরি করা যেমন সহজ, তেমনি এটি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ভেতর থেকে টক্সিন দূর করে সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে। শরীরকে সতেজ ও সুস্থ রাখতে দৈনন্দিন রুটিনে এই পানীয়টি যোগ করতে পারেন।
স্বদেশ প্রতিদিন/এনআর