শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রাম্প কী পোপ হয়ে গেলেন?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ১২:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘পোপ’ হিসেবে কল্পনা করে এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করেছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন ক্যাথলিক সম্প্রদায়, বিশেষ করে নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স।

ছবিটি শেয়ার করা হয়েছে হোয়াইট হাউজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। ছবিটি এমন এক সময়ে প্রকাশ করা হলো, যখন ক্যাথলিক বিশ্ব প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাহত এবং নতুন পোপ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত।

গত ২১ এপ্রিল মৃত্যু হয়েছে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে বিশ্বজুড়ে সবার নজর এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ তা নিয়েই চলছে নানা জল্পনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত রঙিন ছবিতে দেখা যাচ্ছে। তার ডান তর্জনী আকাশের দিকে তাক করে, সাদা পোশাক, একটি সোনার ক্রুশবিদ্ধ দুল এবং মিটার টুপিসহ পোপের রাজকীয় প্রতীক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। রসিকতা করে পরবর্তী পোপ হিসেবে নিজেকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা পোষণের কয়েকদিন পর এমন ছবি সামনে এল।

এই ছবি দেখে ক্ষুব্ধ হয়ে নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এক্সে লিখেছে, ‘এই ছবিতে কিছুই বুদ্ধিদীপ্ত বা রসিকতা নেই প্রেসিডেন্ট সাহেব। আমরা আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে সদ্য বিদায় দিয়েছি। কার্ডিনালরা নতুন সেন্ট পিটার-এর উত্তরসূরি নির্বাচনের জন্য কাজ করছেন। আমাদের বিশ্বাস নিয়ে ব্যঙ্গ করবেন না।’

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি পোপ হতে চাই।’ সেই মন্তব্যের কয়েকদিনের মধ্যেই এআই-ছবিটি পোস্ট করা হয়।

সূত্র : বিবিসি

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close