প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ১০:১৬ AM

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এতে টানা তিন হারের পর জয়ে ফিরেছে এমএলএসের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিয়ামির হয়ে সর্বশেষ গোলটি করেছেন মেসি।
আজ রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আক্রমণভাগে আক্ষরিক অর্থেই ঝড় তোলে মিয়ামি। নবম মিনিটে ফাফা পিকল্ট প্রথম গোল করেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিয়ামি। ৯ মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন পিকল্ট।
এরপর ম্যাচের ৩০ মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার মার্সেলো ওইনগাড। ৩৯ মিনিটে নিজেই গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন সুয়ারেজ। এই গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচের গোলখরা কাটান সাবেক উরুগুয়েন তারকার।
বিরতির ঠিক আগে নিউইয়র্কের হয়ে একটি গোল শোধ করেন চুপো মটিং। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মিয়ামি।
বিরতির পরও দাপট ধরে রাখে স্বাগতিকরা। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে অতিথিরাও। তবে, ম্যাচের ৬৭তম মিনিটে গোল করে স্বাগতিকদের পক্ষে ব্যবধান আরও বাড়িয়ে নেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজরা।
উল্লেখ্য, লিগের ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে ফ্লোরিডার ক্লাবটি। ১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফিলাডেলফিয়া।
স্বদেশ পতিদিন/কেএইচ