শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ সমর্থনের অযোগ্য: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ২:৩২ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থন যোগ্য নয়।

শনিবার (৩ এপ্রিল) সকালে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর বলেন, কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না। তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি।

এসময় তিনি বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকারঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। প্রাকৃতিক নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। তবে কোনভাবেই যাতে এপ্রিল পার না হয় সে কথাও বলেন।

জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত। সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে। 

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close