বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দাউদকান্দি থানার ছাদের পলেস্তরা ধসে পুলিশ সদস্য আহত
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১০:৩৯ AM

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ছাদের পলেস্তরা ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২ মে) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য সজল দাস (৩২) থানা ভবনের দ্বিতীয় তলায় ফোর্স ব্যারাকে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে তার ওপর পড়ে। এতে তার পায়ে আঘাত লাগে। আহত অবস্থায় তাঁকে তাৎক্ষণিক দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকটি সেলাই দিতে হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সামছুল আলম বলেন, ‘ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে এক সদস্য আহত হন। ঘটনার পর ব্যারাকজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’ পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর।

থানা সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানা ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পুরোনো এই ভবনটি বহু আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট একটি অগ্নিকাণ্ডে থানা ভবনের বড় ধরনের ক্ষতি হয়েছিল।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close