শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের মন্দিরে পদপিষ্ট হয়ে নারীসহ ৬ জনের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৯:৫৪ AM

ভারতের গোয়ার শিরগাঁও মন্দিরে লায়রাই দেবীর বার্ষিক যাত্রা উৎসব চলাকালে শুক্রবার ভয়াবহ হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন নিহত ও ৫০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশল জানিয়েছেন, গোয়ার শ্রীগাওয়ের লায়রাই দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন নারীও আছেন। আহত ভক্তদের উত্তর গোয়া জেলা হাসপাতাল এবং গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নিজে হাসপাতালে গিয়ে আহত ভক্তদের সঙ্গে দেখা করেছেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। 

গোয়ার শ্রীগাও গ্রামের লায়রাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা হয়। এই যাত্রায় যোগ দেওয়ার জন্য দূরদূরান্ত বহু মানুষ  শ্রীগাওয়ে ভিড় করেন। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। তবে ঠিক কী কারণে কখন হুড়োহুড়ি শুরু হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close