মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
দিন-দুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত, স্বর্ণালংকার লুট
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১২:০৫ AM

গজারিয়া উপজেলার হোসেন্দী বাজার এলাকায় একটি জুলেয়ারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে  শুভ কর্মকারকে (২৩) ছুরিকাঘাতে আহত করে শোরুমে থাকা স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: আব্দুল্লাহ।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, হোসেন্দী বাজার এলাকার জুয়েলারী ব্যবসায়ী কালাচাঁন কর্মকারের প্রতিষ্ঠানে দুপুরে দায়িত্ব পালন করছিল তার ছেলে শুভ কর্মকার। একই এলাকা নতুনচর গ্রামের বাসিন্দা সহিদ মিয়ার ছেলে  মোস্তফা ( ৪০) শুভ কর্মকারকে সুইচগিয়ার দিয়ে আঘাত করে স্বর্ণের দুটি চেইন লুট করে, যার বাজার মূল্য আনুমানিক  সাড়ে তিন লাখ টাকা বলে দাবি করা হয়েছে।

আহত শুভ কর্মকার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 
স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close