প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৭:২৯ পিএম

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
আজ শুক্রবার (০২ মে) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয় ৩ টি ড্রেজার এবং ২টি বালু ভর্তি ট্রলার।
স্থানীয়রা অভিযোগ করে জানান, অনেক বছর ধরে পদ্মার বালু অবৈধভাবে উত্তোলন ও চরের মাটি বিক্রি করে আসছিল একদল অসাধু ব্যবসায়ী। ফলে নদীর পাড় ভেঙ্গে প্রায় বিলীন হতে চলেছে। সেই সাথে এই অঞ্চলের হাজার হাজার ফসলি জমি নদী ভাঙ্গনে নষ্ট হয়ে গেছে। ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক চাষী।
স্থানীয়রা আরও জানান, সাধারণ মানুষ চরে গেলেই অবৈধবালু উত্তোলনকারীরা অস্ত্র হাতে ছুটে আসতো। ফলে আতঙ্কে চরে ফসল ফলাতে পারতো না কৃষকরা। দিনের পর দিন প্রকাশ্যে এমন অবৈধ কার্যক্রম ঘটিয়ে আসলেও তাদের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান কোনও তৎপরতা দেখা যায়নি। তবে বর্তমানে সেনাবাহিনীর হস্তক্ষেপেএই কার্যক্রম অনেকটা বন্ধ হয়েছে। ফলে স্বস্তি ফিরেছে চরাঞ্চলের কৃষকদের মাঝে।
উপজেলা কর্মকর্তা জানান, অনেক দিন ধরে অবৈধভাবে বালু উত্তলন করে আসছে একদল অসাধু ব্যবসায়ী এমন একটি খবর আসে। এরই প্রেক্ষিতে সেনাবাহিনীসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ জনকে আটকসহ কিছু ড্রেজার ও ২টি ট্রলার জব্দ করা হয়। এবিষয়ে নজর দারি আরও কঠোর থাকবে। যাতে এই ধরনের ঘটনা আর না হয়।
স্বদেশ প্রতিদিন/এসএইচবি