বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনারগাঁয়ে লিচুর বাম্পার ফলন, খুশি বাগান মালিক
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ২:০৭ পিএম আপডেট: ০২.০৫.২০২৫ ৩:৪১ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এ বছর লিচুর বাম্পার ফলন হয়েছে। ভৌগলিক অবস্থান, আবহাওয়াগত বৈশিষ্ট্য ও নির্দিষ্ট জাতের কারণে সোনারগাঁয়ে লিচু সবচেয়ে আগে বাজারে আসে বলে এর আলাদা খ্যাতি রয়েছে। রসালো, সুমিষ্ট ও মুখরোচক ফল হিসেবে সব শ্রেণির মানুষের কাছে পছন্দের একটি ফল লিচু।

প্রতিবছরের ন্যায় এবারও চড়ামূল্যে বাগানীদের কাছ থেকে লিচু কিনেছে মৌসুমী লিচু ব্যবসায়ীরা। এখানে লিচুর কদর থাকায় বেশি লাভের আশায় আধপাকা লিচু বিক্রির জন্য বাজারে আনছেন ব্যবসায়ীরা।

জানা গিয়েছে,সোনারগাঁয়ে পর্তুগিজদের আগমনের পর অর্থাৎ ১৭০০ খ্রিস্টাব্দ থেকে প্রথম লিচুর চাষ শুরু হয়। পর্তুগিজরাই সোনারগাঁয়ে প্রথম লিচু চাষ শুরু করেন। প্রথমে ছোট পরিসরে এর চাষ শুরু হলেও এখন তা ব্যাপকভাবে রূপ নিয়েছে। লিচু ব্যবসা লাভজনক হওয়ায় প্রতিনিয়ত জমির মালিকরা রোপণ করছেন নতুন নতুন লিচুর গাছ।  

সোনারগাঁয়ে সাধারণত তিন প্রজাতির লিচুর ফলন হয়ে থাকে।  এগুলো হলো- পাতি লিচু, কদমী লিচু ও বোম্বাই (চায়না-৩) লিচু। সোনারগাঁয়ে সর্বপ্রথম পাতি জাতের লিচু, পরে কদমী লিচু ও সর্বশেষ পর্যায়ক্রমে বোম্বাই জাতের লিচু পেকে থাকে। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় অনেকে এ লিচুকে ‘দিলীকা লাড্ডু’ হিসেবেও আখ্যায়িত করেছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গিয়েছে, প্রতিটি বাগানের গাছে ঝুলছে থোকায় থোকায় কাঁচা-পাকা লিচু। গাছের ডালে ডালে ঝুলন্ত লাল টকটকে রঙের ছোট ফলের গুচ্ছ লিচুর দৃশ্য খুবই মনোরম। ব্যবসায়ীরা প্রতিটি গাছে বৈদ্যুতিক বাতি, টিনের বাজনা বাজিয়ে উচ্চশব্দ করে বাদুর ও কাকের উপদ্রব থেকে লিচুকে রক্ষা করতে পাহারা দিচ্ছেন রাত জেগে। 


এদিকে গাছে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা লিচু বাগানগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসছেন ভ্রমণপিপাসু পর্যটক। লিচু বাগানে তারা প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলছেন। ফেরার সময় কিনেও নিয়ে যাচ্ছেন লিচু।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, কদমি লিচুর পাশাপাশি ‘পাতি’ লিচু ও ‘চায়না-৩’ জাতের লিচু বেশি চাষ হয় সোনারগাঁয়ে। এই উপজেলার ১০টি ইউনিয়নের ৮০ থেকে  ৮৫ টি গ্রাম লিচুর জন্য প্রসিদ্ধ। তবে সোনারগাঁও পৌরসভার গোয়ালদী, হরিষপুর, দুলালপুর, পানাম গাবতলী, দত্তপাড়া, হাতকোপা, অজুন্দী, খাসনগর দীঘিরপাড়সহ বিভিন্ন এলাকায় রয়েছে সবচেয়ে বেশি লিচুবাগান। 

সোনারগাঁয়ে বর্তমানে কদমি, মোজাফফরপুরী, বোম্বাই (চায়না-৩), এলাচি ও পাতি এ পাঁচ ধরনের লিচুর চাষ হয়ে থাকে বলে জানিয়েছে স্থানীয় চাষিরা। তারা বলেন, বর্তমানে অন্যান্য লিচু থেকে কদমি লিচু চাষের প্রতি মনোযোগী হয়ে পড়েছেন চাষিরা। প্রতি বছর একেকটি বাগান ১ থেকে ৫ লাখ টাকায় বিক্রি হয়। তাই চাষিরা কোথাও একটু খালি জায়গা পেলে সেখানেই  তৈরি করছেন কদমি লিচুর বাগান। সোনারগাঁয়ে ছোট-বড় মিলিয়ে লিচুর বাগান রয়েছে পাঁচ শতাধিক। বেশির ভাগই কদমি লিচু চাষ হচ্ছে এসব বাগানে। কদমি লিচু ৫০০ থেকে ৬০০ টাকা, বোম্বাই লিচু ৪৫০ থেকে ৫০০ টাকা, পাতি লিচু ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করে থাকেন চাষীরা। তবে এ বছর দাম একটু বেশি হতে পারে।



ঢাকা থেকে আরিফিন ,তানজিন দুই বন্ধু এসেছিলেন লিচু কেনার জন্য সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া এলাকায়। তারা বলেন, এখানকার লিচুর একটা ঐতিহ্য রয়েছে। বছরের শুরুতে লিচু বাজারে আসার কারন এর স্বাধ নিতে খুবই আগ্রহ থাকে আমাদের। আর এই আগ্রহের কারনেই এতো দুর থেকে লিচু কিনে আসা।  

রাইজদিয়া গ্রামের লিচু বাগানের মালিক লিয়ন জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর সোনারগাঁয়ে এবার লিচুর ফলন অনেক ভালো হয়েছে। লিচু বিক্রয় করে বছর লাভবান হওয়া যাবে। 

সোনারগাঁ উপজেলার কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেন, এ বছর লিচুর ফলন খুব ভালো হয়েছে। স্থানীয় বাজার ছাড়িয়ে এ লিচু রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ১০৭হেক্টর জমিতে লিচুর বাগান আছে এবার। লিচুর মোট উৎপানের লক্ষ্যমাত্রা ৬৫০ মেট্রিক টন। উপজেলা কৃষি অফিস থেকে সর্বদা লিচু চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে যাচ্ছে লিচু চাষীদের।

স্বদেশ প্রতিদিন/আইজেপি


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁও   লিচু   বাগান   বাম্পার ফলন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close