মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
​ডিভোর্সি নারীর ঘরে বিবস্ত্র পুলিশ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১২:১২ পিএম

রাজশাহীতে এক তালাকপ্রাপ্ত নারীর ঘর থেকে বিবস্ত্র অবস্থায় টি এম নাছির উদ্দিন নামে এক পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা

বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। 

আরএমপির মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই পুলিশ সদস্য সিরাজগঞ্জ সদরের সয়াগোবিন্দ নয়ন মোড় ভাঙ্গাবাড়ি এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। পুলিশ বাহিনীর কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন তিনি। নাছিরের বিপি নম্বর ৯২১২১৬০৯৭৫।

স্থানীয়রা জানান, কনস্টেবল নাছির রাজশাহী পুলিশ লাইনে ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। আটকের সময় তিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন।

এ সময় নাছির বলেন, ‘এখন বিবাহ পড়াইতে আসছেন, বিবাহটা পড়ান। তবে আগের বিবাহিত আরেক স্ত্রী রয়েছে বলে তিনি জানান।’ এ পুলিশ সদস্য আরও বলেন, এ সম্পর্কের বিষয়টি বাসার সবাই জানে। 

ওই নারী জানান, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে তাদের বিয়ের কাগজপত্র নেই। কিন্তু হাদিস মোতাবেক কালেমা পড়ে বিয়ে করেছেন তারা। দু’জন মানুষ সাক্ষী ছিল তাদের বিয়েতে।

বৃহস্পতিবার (১ মে) সকালে এ বিষয়ে আরএমপির মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছে তারা। কিন্তু শুধু কালেমা হয়েছে, কোনো রেজিস্ট্রি হয়নি। এ কারণে বিয়ের কাগজপত্রও তারা দেখাতে পারেননি। তবে এ বিষয়ে অবশ্যই প্রমাণ দেখাতে হবে। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close