বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রতিবেশির দায়ের কোপে প্রাণ গেলো স্বামীর, স্ত্রী হাসপাতালে
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৯:১৪ AM

ময়মনসিংহের নান্দাইলে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশির দায়ের কোপে স্বামী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর  হত্যায় অভিযুক্ত ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজগাতি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দেলোয়ার হোসেন দেলু (৩৫) দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাসের পর সম্প্রতি নিজ গ্রামে আসেন। এর মধ্যে নিজেদের অনেক সম্পত্তি প্রতিবেশীরা জোরপূর্বক দখলে নিয়ে নেয়। এতে বেশ কয়েকটি সালিশ দরবারে জমি ফেরতের সিদ্ধান্ত হলেও দখলদাররা মানেনি।

এ অবস্থায় বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী হামিদুল হকের ছেলে এনামুল হক (৪২) দেলোয়ার হোসেন দেলুর জায়গার বেশ কয়েকটি গাছ কাটতে থাকে। এতে বাধা দিলে বুধবার সকাল থেকে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় এনামুল উত্তেজিত হয়ে বলেন—আগামীকাল (আজ বৃহস্পতিবার) গাছ কাটবে এতে বাধা দিলে কুপিয়ে হত্যা করবে। বৃহস্পতিবার দুপুরে এনামুল গাছ কাটতে গেলে বাধা দেন দেলোয়ার।

এ সময় দুইজনেই তর্কে লিপ্ত হলে হঠাৎ এনামুল দা এনে হঠাৎ কোপ দেয়। এ সময় স্ত্রী রুমা আক্তার বাধা দিলে তাকেও কোপাতে থাকে। পরে লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন দেলুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত এনামুলকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close