সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
বলাৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১০:০৬ পিএম
অভিযুক্ত সাইফুল ইসলাম

অভিযুক্ত সাইফুল ইসলাম

কুমিল্লার নাঙ্গলকোটে শাখাওয়াত হোসেন ছোটন (৭) নামে এক শিশুকে বলাৎকারের পর হত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগ পেরিয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া গ্রামের মাহবুবুল হকের ছেলে সাইফুল ইসলামের (১৬) বিরুদ্ধে। 

বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ভুঁইয়া বাড়ি সংলগ্ন মাওলানা সাইফুল্লাহ ভুঁইয়ার মৎস্য খামার থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যায় ময়নাতদন্তের পর শিশু ছোটনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় শিশু ছোটনের পিতা আনোয়ার হোসেন হানিফ বাদি হয়ে ওই মৎস্য খামারের পাহারাদার কিশোর সাইফুল ইসলামকে আসামি করে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে। মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ।

জানা যায়, শিশু ছোটন বুধবার দুপুরে খেলতে গিয়ে বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পর এলাকায় মাইকিং করা হয়। পরে বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ভুঁইয়া বাড়ি সংলগ্ন মাওলানা সাইফুল্লাহ ভুঁইয়ার মৎস্য খামার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ছোটনের বাবা আনোয়ার হোসেন হানিফ বলেন,‌‌‌‍‌‌‌ ‘বুধবার দুপুরে আমার ছেলেসহ ৪ শিশু বাড়ির পাশে বাগানে বোতলের ঢাকনা নিয়ে খেলা করছিলো। খেলা করা অবস্থায় প্রলোভন দেখিয়ে সাইফুল আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। পরে সাইফুলের কাছে ছোটনের বিষয়ে জানতে চাইলে সে বলে, ভুঁইয়া বাড়ি মাদরাসা পর্যন্ত গিয়ে ছোটন চলে এসেছে। রাতে আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করি। পরে সকালে সাইফুলের মাধ্যমে জানতে পারি, সে যে মৎস্য খামারে চাকরি করে সেই খামারে আমার ছেলের লাশ ভাসছে।’

 হানিফ আরো বলেন, আমার ছেলেকে বলাৎকার করে সাইফুল হত্যা করেছে। এছাড়াও আমার আরেক ছেলের সাথেও সাইফুল ১ বছর আগে একই কাজ করেছে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, ‘ময়না তদন্ত শেষে শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির পিতার করা মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত সাইফুল ঘটনার সাথে জড়িত থাকতে পারে।’


স্বদেশ প্রতিদিন/এসকে


আরও সংবাদ   বিষয়:  বলাৎকার   শিশু   হত্যা   কিশোর   আটক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close