বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, থানায় মামলা
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৬:৪৪ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত দলগ্রাম মাস্টারপাড়া এলাকার আতোয়ার রহমানের ছেলে।

বুধবার (৩০ এপ্রিল) উপজেলার দলগ্রাম ইউনিয়নে এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ মে) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি  মামলা দায়ের করেছেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় রুজু করা হয়েছে। মামলার পর পলাতক রয়েছেন আসামী মনিরুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গিয়েছে, বুধবার (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ১০টায় বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার পরিবারের সদস্যরা বাড়ির পাশে হাঁস তাড়াতে গেলে সুযোগ বুঝে একই এলাকার মনিরুল ইসলাম ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। 
পরে বাড়ির লোকজনের প্রবেশের সময় বুঝতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মনিরুল। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সেলিম মালিক এ বিষয়ে জানান, অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি


আরও সংবাদ   বিষয়:  কালীগঞ্জ   ধর্ষণ   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close