শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩১ বছরের ভাঙ্গা সেতুতে চলছে যানবাহন, দুর্ভোগে স্থানীয় জনগণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১:৪০ পিএম আপডেট: ০১.০৫.২০২৫ ২:০১ PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কালিবাড়ী বাজার সংলগ্ন লাঙ্গলীয়া নদীর ওপর নির্মিত সেতুটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সেতুর মাঝখানে একাধিক স্থানে ভেঙে পড়েছে। যে কোনো সময় এটি সম্পূর্ণরূপে ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রায় ৩১ বছর আগে নির্মিত এ সেতুটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ এবং হালকা যানবাহন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। পণ্যবাহী ট্রাক চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, সমস্যার সমাধানের কথা বলা হলেও তা আজও সমাধান করা হয়নি।

স্থানীয় বাসিন্দা বাবর আলী গাজী জানান, ‘সেতুটি এমন অবস্থায় পৌঁছেছে যে, এখন পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ। রড বেরিয়ে গেছে, পিচ খসে পড়েছে।’

টেরকী গ্রামের বাসিন্দা আব্দুল জলিল বলেন, ‘১৯৯৪ সালে সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের সময়ে নির্মিত হয়েছিল সেতুটি। গত ৫ বছর ধরে ভাঙা অবস্থায় রয়ে গেছে। কয়েকবার মেরামত হলেও স্থায়ী কোনো সমাধান আসেনি।’

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ও কামাল বলেন, ‘এই সড়ক ও সেতু কালিহাতী, এলেঙ্গা ও মহিষজোড়া সংযোগ করে, যা ব্যবসায়িক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। অথচ সেতুটি অচল হয়ে পড়ছে।’

কালিহাতী উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, ‘সেতুটি পরিদর্শন করা হয়েছে। জমি অধিগ্রহণের বরাদ্দ পেলেই নতুন সেতুর টেন্ডার ডাকা হবে। আশা করছি চলতি অর্থবছরেই নির্মাণ কাজ শুরু হবে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম বলেন, ‘সেতুটি দেখে দ্রুত জনগণের চলাচলের জন্য সাময়িক ব্যবস্থা নেওয়া হবে।’

দীর্ঘদিনের অবহেলায় গুরুত্বপূর্ণ এই সেতুটি আজ ধ্বংসপ্রায়। স্থানীয়দের জোর দাবি, অবিলম্বে নতুন সেতু নির্মাণ কাজ শুরু না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close