প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:১২ পিএম

দুর্দান্ত মৌসুম শুরু করা আর্সেনাল কি তবে থেমে যাচ্ছে! এমিরেটস স্টেডিয়ামরে সর্বশেষ ম্যাচটি যেন তারই কথা বলছে। গতরাতে নিজেদের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ শেষ করে মিকেল আতের্তার শিষ্যরা।
ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই খাভিচা কাভারেস্খেলিয়ার পাস থেকে ওসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। পরবর্তী সময়ে পিএজির আরো ১০ টি শর্টের বিপরীতে আর্সেনাল ১০টি শর্ট নিলেও কোনো পক্ষই আর গোলের দেখা পায়নি।
সম্পূর্ণ ম্যাচে আর্সেনালের ৫টি অন টার্গেট শর্টের বিপরীতে পিএসজি নেয় ৪টি। তিন-দুই বিগ চাঞ্চের পর সেই দেম্বেলের একমাত্র গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। দ্বিতীয় লেগে পার্ক দে প্রিন্সেসে গিয়ে পিএসজির বিপক্ষে এক গোলের ব্যবধান ঘোচাতে না পারলে সেখানেই হতে যাচ্ছে ১৬ বছর পর টুর্নামেন্টটির সেমিফাইনালে আশা ইংলিশ ক্লাবটির ট্রপির স্বপ্নযাত্রা।
২০১৬ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ঘরের মাঠে কোনো চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হয় সাদা-লালের এই জায়ান্টরা। তবে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জায়গা পেতে হলে প্যারিসে ‘বিশেষ কিছু করতে হবে তাদের।
সর্বশেষ তারা ফাইনালে উঠেছিল ২০০৫-০৬ মৌসুমে। অন্যদিকে, পিএসজির লক্ষ্য তাদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। আগামী সপ্তাহে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে দ্বিতীয় লেগ, সেখানেই নির্ধারন হবে কে থাকছে ফাইনাল রেসে!
স্বদেশ প্রতিদিন/ইএমএস