প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৩:০৪ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত জান্নাতির শোকাহত পরিবারকে টিন এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
মঙ্গলবার (২৯শে এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নিহত জান্নাতির বাবার হাতে দুই বান্ডেল টিন ও নগদ ৬ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এ উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি মণ্ডল, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেসুর রহমান টুকু, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূর আলমগীর অনু, ভোটমারী ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব আব্দুল বাসেদ পাটোয়ারী, বাঁধন আহমেদ, রওশনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
স্বদেশ প্রতিদিন/এনআর