বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রং মিশিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ২:০৩ পিএম

নোংরা ও অনিরাপদ পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি করায় চাঁদপুর শহরের ফ্রেশকো আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের বিপনীবাগ মমিনপাড়া এলাকায় পরিচালিত এই বাজার তদারকি অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, কারখানাটি অন্য একটি প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করছিল, পাশাপাশি ব্যবহার করছিল মেয়াদোত্তীর্ণ উপকরণ ও ক্ষতিকর রং। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে কারখানার মালিক ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এ সময় জব্দকৃত ক্ষতিকর রাসায়নিকও ধ্বংস করা হয়।

অভিযানে সহায়তা করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি বিপ্লব সরকার এবং সদর মডেল থানা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কারখানা মালিককে জরিমানা   রং মিশিয়ে আইসক্রিম তৈরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close