শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
ফেনীর লেমুয়ায় অবৈধভাবে মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০১ AM

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে নদীর পাড়ের সরকারি জমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করায় মোট ৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার সময় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাতের আঁধারে সরকারি খাস জমির মাটি কেটে নিয়ে যাওয়ার অপরাধের মাত্রা অনুযায়ী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারায় মো: জয়নাল আবেদীন (৫২) কে ৪ (চার) মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, মো: ইসমাইল (৩৫)কে ৩ (তিন) মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, মো: সাদ্দাম (৩৩)কে ৩ (তিন) মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো: আরিফ (৩৫), মো: ইসরাফিল (২৩) ও মো: জাহাঙ্গীর (৩৫) এই তিনজনের প্রত্যেককে ১ (এক) মাস করে কারাদণ্ড প্রদানের পাশাপাশি ১০০শ টাকা জরিমানা করা হয়।

এসময় একটি এস্কেভেটর ও ২ টি ট্রাক জব্দ করা হয়। এস্কেভেটর আনার সুযোগ না থাকায় বিনষ্ট করা হয় ও ট্রাক দুইটি হেফাজতে রাখা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close