বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন
ডিইপিজেডে উৎপাদন বন্ধ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১০:৩৭ AM

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ৯০ কারখানায় উৎপাদন দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ তিতাস কর্তৃপক্ষ হঠাৎ বিচ্ছিন্ন করে দিলে গতকাল (সোমবার) দুপুর থেকে এই বিপর্যয় সৃষ্টি হয় বলে জানা গেছে। বিদ্যুৎ না থাকায় সেখানকার প্রায় এক লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

ডিইপিজেড সূত্র জানায়, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ তিতাস কর্তৃপক্ষ হঠাৎ বিচ্ছিন্ন করে দেয়।

গ্যাস সংযোগ কাটার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। অন্যদিকে তিতাস বলছে, বিল বকেয়া থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এ বিষয়ে ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, গতকাল (সোমবার) দুপুরে ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফলে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না।

বিদ্যুৎ না থাকায় প্রায় ৯০টা কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল দুপুরের পর কিছু কারখানা জেনারেটর দিয়ে তাদের কার্যক্রম চালিয়েছে তবে সেটা দীর্ঘসময় সম্ভব নয়। এখানে এক লাখ শ্রমিক কাজ করে যারা হঠাৎ বেকার হয়ে পড়েছে। 

তিনি আরো বলেন, আমরা গতকাল বারবার তিতাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলছে, তারা চেষ্টা করছে। আজ দেখি সকালে তারা গ্যাস সংযোগ দেয় কিনা। 

তিতাস গ্যাসের আশুলিয়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে ইউনাইটেড পাওয়ার সরকারি আইন অমান্য করছে। তারা সম্পূর্ণ বিল পরিশোধ করছে না। এভাবে প্রায় পৌনে ৫০০ কোটি টাকা বকেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এটা সরকারের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত। এখানে তিতাস কর্তৃপক্ষেরও কিছু করার নেই।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close