মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভারতে বন্দি ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৯:১৪ পিএম আপডেট: ২৭.০৪.২০২৫ ৯:১৭ PM

ভারতের কারাগারে বন্দি বাংলাদেশী ৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চিলমারী সাংবাদিক ফোরাম। রবিবার বিকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত বছরের ৪ নভেম্বর পথভুলে রাজিবপুর উপজেলার জিনজিরাম নদী হয়ে ভারতে ঢুকে পড়েন ৭ জেলে। এরপর অবৈধ অনুপ্রবেশের দ্বায়ে ভারতের বিএসএফ বাহিনী তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। তখন থেকে প্রায় ৬ মাস ধরে ভারতে বন্দি আছেন ঐ জেলেরা। 

এদিকে আটককৃত জেলেরাই একমাত্র আয়ের উৎস হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তাদের পরিবারেরগুলো। তাই সরকারের কাছে জোর দাবি জানিয়ে ভারতে বন্দি থাকা ৭ জেলেকে দ্রুত সময়ে মুক্তিসহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি তোলা হয়। 

এসময় চিলমারী সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধনে অংশ নেন আটককৃত জেলে পরিবারের সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ, বিভিন্ন পেশাজীবী মানুষ। 

চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহফুজুর রহমান মঞ্জু, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম জুয়েল, মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী সভাপতি, সহ-অধ্যাপক ফজলুল হক, চিলমারী সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, ইউপি সদস্য রুকুনুজ্জামান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের চিলমারী প্রতিনিধি, মেহেদী হাসান শান্ত, সাব্বির হোসেন, আব্দুর রহমান পারভেজ, আটক বকুল মিয়ার স্ত্রী আজেদা বেগম, মিরজাহানের ছেলে আবু বক্কর সিদ্দিক, বিপ্লব মিয়ার স্ত্রী কাজলি বেগম, রাসেল মিয়ার মা, রেহেনা বেগম প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close