বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২:০৩ পিএম

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয় রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে। একই সাথে গ্রাহকদের নিরলসভাবে সেবা দিতে কাজ করে যাচ্ছে। এর ফলে আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হয়েছে।  

বিউবো সূত্রে জানা যায়, গত বছর জুন-জুলাই মাসে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয়ের উদ্যোগে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালতে বকেয়াধারী, অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বিরুদ্ধে ৪২টি মামলা দেওয়া হয়। 

এরপর গত বছরের আগস্ট থেকে চলতি বছরে বকেয়া বিল আদায় ও অবৈধ বিদ্যুৎকারী গ্রাহকদের বিরুদ্ধে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ৪৬টি মামলা দেওয়া হয়। এসব মামলা বিপরীতে প্রায় ৯২ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। 

অপরদিকে, গত বছরের জুলাই মাসে রাজস্ব আদায় করা হয় ৭ কোটি ৮২ লক্ষ ৫৪ হাজার ৮৪৭ টাকা, অক্টোবর মাসে ৯ কোটি ২৩ লক্ষ ৩৪ হাজার ২১৩ টাকা, নভেম্বর মাসে ১১ কোটি ৩৩ হাজার ১৮৭ টাকা, চলতি বছরের জানুয়ারি মাসে ৭ কোটি ৮১ লক্ষ ৩ হাজার ২১১ টাকা।  

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনীর কার্যালয় সূত্রে জানা যায়, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে আগের তুলনায় বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয়ে রাজস্ব আদায় বেড়েছে। তবে স্বার্থানেষী  মহলের স্বার্থের ব্যাঘাত ঘটলে অপপ্রচারেরও কমতি থাকে না। মনগড়া ভিত্তিহীন অভিযোগ তুলে কর্মকর্তাদের ঘায়েলের চেষ্টা করেন। 

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো.শাহাদাত ইসলাম বলেন, 'গত বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থ বছরের ২-৩ মাস বাকী থাকতেই আমরা সকল লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। এই অর্থ বছরের মধ্যে বন্যা পড়েছে। আমরা বন্যা থাকাকালীনও লক্ষ্যমাত্রা পূরণ করেছি।'

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close