মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সিন্ধু পানি চুক্তি স্থগিতে কতটা ধরাশায়ী হবে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:২৯ পিএম

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এই হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। তার প্রতিক্রিয়ায় ভারত এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয়-১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করে। খবর ডন।

এই সিদ্ধান্তে পাকিস্তানে নেমে আসে বড় ধরনের উদ্বেগ। কারণ, এই চুক্তির আওতায় পাকিস্তান ইন্দাস, ঝেলাম ও চেনাব-এই তিনটি গুরুত্বপূর্ণ নদীর পানি ব্যবহার করে থাকে। দেশটির কৃষি, বিদ্যুৎ উৎপাদন এবং পানির সরবরাহ এই নদীগুলোর ওপর নির্ভরশীল।

ভারত জানিয়েছে, তারা সিন্ধু, বিতস্তা ও চন্দ্রভাগার ওপর নতুনভাবে বাঁধ নির্মাণ এবং জলাধার তৈরির পরিকল্পনা করছে, যাতে পানি ধারণক্ষমতা বাড়ানো যায়। এতে করে পাকিস্তানের দিকে পানির প্রবাহ হ্রাস পাবে।

পাকিস্তান এই সিদ্ধান্তকে ‘যুদ্ধের উসকানি’ বলে আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞরা বলছেন, ‘এটি শুধু চুক্তি লঙ্ঘন নয়, বরং জীবন-মরণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সিন্ধুতে যদি পানি না আসে, তবে বইবে রক্ত। ভারতকে এর মূল্য দিতে হবে।’

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি বাতিল করায় পাকিস্তান আন্তর্জাতিক মহলে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে, কারণ চুক্তি অনুযায়ী, কোনো দেশই নদীর প্রবাহ আটকে দিতে পারে না।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের পানি বণ্টন চুক্তি এখন অনিশ্চয়তার মুখে। চুক্তির স্থগিতাদেশ শুধুই কূটনৈতিক দ্বন্দ্ব নয়, এটি ভবিষ্যতে বৃহৎ মানবিক সংকটেও পরিণত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ‘এই সমস্যা আলোচনার মাধ্যমে না মেটালে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভারত   পাকিস্তান   সিন্ধু পানি চুক্তি   ভারত- পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close