বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গরমে হাতপাখা-শরবত নিয়ে অভিভাবকদের পাশে রাবি ছাত্রদল
রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ২:০৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'সি' ইউনিট তথা বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। এদিকে রাজশাহীতে প্রচণ্ড গরম পড়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে হাতপাখা ও শরবত বিতরণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এছাড়া অভিভাবকদের জন্য নামাজের ব্যবস্থাও করেছেন তারা।

শনিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, অ্যাকাডেমিক ভবনগুলোসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এবারের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো। রাজশাহীতে প্রচণ্ড গরম পড়ায় শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে হাতপাখা, শরবত, স্যালাইন, পানির বোতল ও বিশ্রামের জন্য বসার ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এদিকে প্রচণ্ড গরমের মধ্যে ছাত্রদলের কাছ থেকে হাতপাখা পেয়ে খুশি অভিভাবকসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও।

ভর্তি পরীক্ষার জন্য ছেলেকে নিয়ে পাবনা থেকে এসেছেন ইব্রাহিম তালুকদার। তিনি বলেন, "সকালে জার্নি করে এসে গরমের মধ্যে বসে আছি। হঠাৎ কয়েকজন হাতপাখা নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে, প্রথমে ভেবেছি হাতপাখা কিনতে টাকা লাগবে, কিন্তু পরে দেখি আমাদের সেবা দেওয়ার জন্য রাবি ছাত্রদল বিনামূল্যে এসব দিচ্ছেন। তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ।"

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম স্বদেশ প্রতিদিনকে বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা শিক্ষার্থীবান্ধব কাজে নিয়োজিত। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অবস্থান করছেন। রাজশাহীতে গ্রীষ্মের তীব্র গরমে ক্যাম্পাসের সব জায়গায় ফ্যানের ব্যবস্থা নেই। এ অবস্থায় হাতপাখাগুলো সবার খুব উপকারে আসবে।"

ভর্তি পরীক্ষায় শাখা ছাত্রদলের সার্বিক কার্যক্রমের প্রশ্নে তিনি বলেন, "আজকে ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক বসিয়েছি। সেখানে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প, খাবার পানি, স্যালাইন বিতরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি বাইক সার্ভিসসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি।"

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close