শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তীব্র রোদে বাড়ছে সান অ্যালার্জির প্রকোপ, জেনে নিন চিকিৎসকদের পরামর্শ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১০:৪৩ AM

চলমান তীব্র গরম ও তাপপ্রবাহে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সান অ্যালার্জিতে আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। বিশেষজ্ঞদের মতে, রোদে বের হওয়ার পর শরীরে চুলকানি, লালচে র‍্যাশ বা ত্বকে জ্বালাভাব দেখা দিলে সেটি হতে পারে সূর্যজনিত অ্যালার্জি, যাকে বলা হয় সান অ্যালার্জি।

চিকিৎসকরা জানিয়েছেন, সান অ্যালার্জি মূলত সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকে সৃষ্টি হওয়া প্রতিক্রিয়া। এর লক্ষণ হিসেবে ত্বকে লালচে র‍্যাশ, চুলকানি বা ফুসকুড়ি দেখা দিতে পারে। অনেক সময় একে সাধারণ ঘামজনিত সমস্যা ভেবে অবহেলা করা হয়, যা ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে।

তাদের পরামর্শ অনুযায়ী, সান অ্যালার্জি প্রতিরোধে দুপুর ১১টা থেকে ৩টা পর্যন্ত বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত। রোদে বের হলে হালকা রঙের, লম্বা হাতার সুতির পোশাক পরিধান এবং মুখ ও হাত ঢেকে রাখা দরকার। সানস্ক্রিন ব্যবহারের পাশাপাশি ত্বক সুরক্ষায় পর্যাপ্ত পানি পান এবং ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এছাড়াও, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খেলে শরীরের উষ্ণতা বাড়তে পারে, যা অ্যালার্জি বাড়িয়ে দিতে পারে বলে জানানো হয়েছে।

চিকিৎসকরা সতর্ক করে বলেন, গরমে শুধু হিটস্ট্রোক নয়, ত্বকের রোগও ভয়াবহ আকার নিতে পারে। তাই শরীর ও ত্বক সুস্থ রাখতে প্রয়োজনীয় সতর্কতা এবং প্রয়োজনে চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close