বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
অনলাইন বিয়ে ও তালাক নিবন্ধন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১০:৪৭ AM

বিয়ে ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে অনলাইন পদ্ধতির আইনগত অনুমোদন মিললেও তা এখনই চালু হচ্ছে না। প্রয়োজনীয় সফটওয়্যার ও ওয়েবসাইট প্রস্তুত না হওয়ায় আপাতত শুধু ম্যানুয়াল পদ্ধতিই চালু থাকবে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

গত ২৪ মার্চ ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’ সংশোধন করে সরকার গেজেট প্রকাশ করে। এতে বলা হয়, বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালের পাশাপাশি অনলাইনেও সম্পন্ন করা যাবে। এর ফলে প্রথমবারের মতো এই প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির আইনগত ভিত্তি স্থাপন হলো।

তবে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) মোহাম্মদ মেহেদী হাসান জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বর্তমানে অনলাইন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার তৈরির কাজ করছে। এটি সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যক্রম চালু করা যাচ্ছে না।

তিনি বলেন, “সফটওয়্যার তৈরির কাজ শেষ হলে অনলাইন নিবন্ধন চালু করা হবে। এতে স্বচ্ছতা বাড়বে এবং রেজিস্ট্রারদের অনিয়ম বা ঘুষ গ্রহণের প্রবণতা হ্রাস পাবে।”

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ধাপে ধাপে অনলাইন নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্টার প্রস্তুত হবে। এতে নিকাহ রেজিস্ট্রারকে আলাদাভাবে রেজিস্টার লিপিবদ্ধ করার প্রয়োজন হবে না। ডিজিটাল মাধ্যমে ফি পরিশোধ, স্বাক্ষর ও টিপসই দেওয়ার ব্যবস্থাও থাকছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তালাক-সংক্রান্ত জটিলতা কমবে এবং একটি জাতীয় ডেটাবেইজ তৈরি হবে, যা ভবিষ্যতের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close