প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২:৩৬ AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু আহত হয়। আজ শুক্রবার বিকাল আনুমানিক ৪ টায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায় আহতদের একজন মিরাজ মিয়া (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৮ টার দিকে মৃত্যবরণ করে।
মারা যাওয়া মিরাজ মিয়া গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের মিয়া বাড়ির বাসিন্দা কামাল হোসেন মিয়ার ছেলে। সে গজারিয়া সরকারী টেকনিকেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির মেশিন অপারেশন বেসিক বিভাগের শিক্ষার্থী ছিল।
তথ্যের সত্যতা নিশ্চিত করে নিহত মিরাজ মিয়া চাচা আলমগীর হোসেন মিয়া জানান, আজ বিকালে আলীপুরা গ্রামের বাসিন্দা তিন বন্ধু মিরাজ মিয়া(১৫) রাকীব মীর(১৮) ও রাকিব হোসেন(১৭) একটি মোটর সাইকেলে চড়ে মহাসড়কের বাউশিয়া এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাকিব হোসেন ও মিরাজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাত আটটার দিকে চিকিৎসাধীন মিরাজের মৃত্যু হয়।
গজাররিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: শওকত হেসেন জানান, দুর্ঘটনা কবলীত মোটর সাইকেলটি ভবেরচর হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর