শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঐতিহাসিক বলারাম কুটির এখন ভূতুরে বাড়ি
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৬:১২ পিএম

নরসিংদীর বেলাব উপজেলার গোবিন্দপুর গ্রামে অবস্থিত শতবর্ষ পুরোনো ঐতিহাসিক বলারাম কুটির এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। একসময় যেখানে রাজকীয় পরিবেশ আর মানুষের পদচারণায় মুখর থাকত এই বাড়ি, আজ সেটি রূপ নিয়েছে এক ভূতুরে ও পরিত্যক্ত স্থানে।

ব্রিটিশ আমলে নির্মিত এই দোতলা বিশিষ্ট বাড়িটি একসময় বেলাব অঞ্চলের ধনী ও উচ্চপদস্থ ব্যক্তিদের আগমনস্থল ছিল। বিশেষ করে বলারাম শাহের এই বাড়িটি স্থানীয়দের কাছে ‘বলরাম শাহের বাড়ি’ নামে পরিচিত। মুক্তিযুদ্ধের সময়ও বাড়িটি একটি নীরব সাক্ষী হিসেবে থেকে গেছে ইতিহাসের পাতায়।

বর্তমানে বাড়িটির চারপাশে ঘন ঝোপঝাড়, আগাছা আর লতাপাতায় ঢাকা পড়ে গেছে। দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, শিকড় জড়িয়ে ধরেছে পুরো ভবন। ভেতরে রয়েছে সাপ ও অন্যান্য বন্যপ্রাণীর আশঙ্কা। প্রায় দেড়শ বছরের পুরোনো এই বাড়ির কারিগরি নিখুঁত নির্মাণশৈলীও আজ ধ্বংসের মুখে।

বলারাম কুটির শুধু একটি বাড়ি নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। স্থানীয়রা চান, যেন সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই ঐতিহ্যবাহী স্থাপনাটিকে সংরক্ষণ ও পুনরায় পুনঃসংস্কার করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভূতুরে বাড়ি   ঐতিহাসিক বলারাম কুটির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close