
প্রত্যেকটি প্লেট যেন এক একটি গল্প! আবারও শুরু হচ্ছে সেই শিল্পভিত্তিক প্রতিযোগিতা—‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’। সাড়া জাগানো প্রথম সিজনের পর এবার আসছে আরও বড় পরিসরে, নতুন চ্যালেঞ্জ আর নতুন স্বপ্ন নিয়ে।
প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৫ এপ্রিল, ২০২৫ থেকে। টেলিভিশনের পাশাপাশি এবারও থাকছে ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার।
প্রতিদিনের সম্প্রচারের সময়সূচি হলো, বাংলাভিশন: প্রতি শুক্র ও শনিবার রাত ৮:১৫ মিনিটে, আরটিভি: সন্ধ্যা ৭:১০ মিনিটে, দীপ্ত টেলিভিশন: রাত ৯:৩০ মিনিটে, এবং একই সময়ে চরকিতে ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হবে নতুন পর্ব।
প্রথম সিজনের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই হওয়া প্রতিযোগীরা অংশ নিচ্ছেন এই ভিন্নধর্মী শোতে। প্রতিটি প্রতিযোগীর উদ্দেশ্য-নিজের প্লেটে তুলে ধরা খাবারের মাধ্যমে ঐতিহ্য, সৃজনশীলতা এবং গল্পের সম্মিলন।
এই মৌসুমে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার:-
চ্যাম্পিয়ন: ১০,০০,০০০ টাকা, প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার, ও আকিজ টেবিলওয়্যার ডিনার সেট।
প্রথম রানার্স-আপ: ৫,০০,০০০ টাকা।
দ্বিতীয় স্থান: ৩,০০,০০০ টাকা।
চতুর্থ ও পঞ্চম: ১,০০,০০০ টাকা করে এবং সঙ্গে থাকবে সার্টিফিকেট ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
প্রতিযোগীরা প্রথমে অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দেন। উত্তীর্ণরা অংশ নেন হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত অডিশনে, যেখানে নান্দনিকতা, কৌশল আর সৃজনশীলতার ভিত্তিতে নির্বাচিত হয় মূল প্রতিযোগিরা।
আকিজ বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খোরশেদ আলম বলেন- ‘আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই।’
এই মৌসুমে প্রতিটি পর্ব হবে নতুন এক শিল্পযাত্রা। যেখানে প্রতিটি প্লেট শুধুই খাবার নয়, বরং একেকটি জীবন্ত গল্প! চোখ রাখুন পর্দায়, আর অনুভব করুন খাবারের শিল্প ও ভালোবাসার সৃজন।
স্বদেশ প্রতিদিন/এমএম