মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সংঘর্ষের পর আটক, চট্টগ্রামে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৫:০৮ পিএম

চট্টগ্রামে পুলিশ রিক্সাচালক সংঘর্ষের ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগে ৩৫ জন রিক্সাচালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) সিএমপির চান্দগাও থানার সাড়াশি অভিযানে নগরের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। এজহারে অভিযুক্ত এত আসামী একসাথে আটক করার নজির নেই চট্টগ্রামে।

জানা যায়, বুধবার সকালে নগরের চান্দগাওয়ের বাহির সিগনাল এলাকায় ব্যাটারী রিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা সড়কে যান চলাচলে বাধা দেয়। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একসময় রুপ নেয় সংঘর্ষে। মুহুর্তে গোটা এলাকা পরিণত নয় রণক্ষেত্রে। এতে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।  পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে দেখা যায় রিক্সাচালকদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও টিয়ারশেল নিক্ষেপের পর লাঠিচার্জ করে। এতে অনন্ত দুপক্ষের ১১ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তন্মধ্যে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরেই রাতে কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো বহু আসামী রেখে পুলিশ নিজেই বাদী হয়ে চান্দগাও একটি মামলা দায়ের করে। পরে অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের পর ৩৫ জনকে আটক করা হয়। 

এদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আটককৃত অটোরিকশা ছাড়া না হয় ও একটি আলোচনা সাপেক্ষে এই যান সড়কে চলতে দেওয়া না হয়, তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অচলের ঘোষনা দেন চট্টগ্রাম মহানগর ইজিবাইক ও ব্যাটারী চালিত মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

তিনি স্থানীয় এক গণমাধ্যমে বুধবার রাতে বক্তব্য দিয়ে জানান, আগামী ২৭ এপ্রিল অসহযোগ আন্দোলনের ডাক দিবেন। সেদিন রিক্সা চালকদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন অচল করে দেওয়া হবে। চট্টগ্রাম জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে তিঞ্জ এ সমস্যার সুষ্ঠু সমাধান চান। 

এদিকে ব্যাটারী চালিত অটোরিকশা জব্দে শহরজুড়ে সাড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ।

সিএমপির এক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২২ দিনে অন্তত ৩ হাজার রিক্সা জব্দ করা হয়েছে। চট্টগ্রামের মুনসুরাবাদ ডাম্পিংসহ বেশ কয়েকটি থানা ও ফাঁড়িতে অটোরিকশাগুলো আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে চান্দগাও থানা ওসি আফতাব উদ্দিন বলেন, ‘শহরে অটোরিকশা চলতে দেওয়া যাবে না। আমরা এই অবৈধ যানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছি। গতকালের সংঘর্ষের ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। ৩৫ জন অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ দেখে আটক করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close