বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কমিশনের লক্ষ্য হলো জাতীয় সনদ তৈরি করা: ড. আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১২:১৩ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, কমিশনের মূল লক্ষ্য হলো দেশের সর্বস্তরের অংশীজনের সঙ্গে আলোচনা করে একটি সর্বজনগ্রাহ্য জাতীয় সনদ প্রণয়ন করা, যা আগামীর বাংলাদেশের জন্য একটি সুদৃঢ় পথরেখা তৈরি করবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আ-আম জনতা পার্টির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. রীয়াজ বলেন, “গত ৫৩ বছরে শাসন কাঠামোয় গণতন্ত্রের ঘাটতির কারণে দেশে একের পর এক স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের জন্ম হয়েছে। আমাদের সবার আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে না পারে এবং গণতন্ত্রের জন্য আর কাউকে জীবন দিতে না হয়।”

তিনি আরও বলেন, কমিশন কোনো রাজনৈতিক পক্ষ নয় বরং এটি একটি জাতীয় উদ্যোগ, যা সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি। তাদের সঙ্গেও জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে আলোচনা শুরু করেছে কমিশন।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close