সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      
বিলের খাল পুনঃখননের দাবিতে কৃষকদের মানববন্ধন
তালতলী বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১২:০৫ পিএম

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর গেন্ডামারা গ্রামের শতাধিক কৃষক বিলের খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই আয়োজন করা হয়।

মানববন্ধনটি অনুষ্ঠিত হয় গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বিলের খালপাড়ে। খালটি দীর্ঘদিন খনন না করায় এটি মাটি ও আগাছায় ভরাট হয়ে গেছে। ফলে কৃষকদের সেচের পানির সংকট তৈরি হয়েছে, যা কৃষি উৎপাদনকে চরমভাবে ব্যাহত করছে।

মানববন্ধনে অংশ নেন এলাকার কৃষকরা বলেন, খালটি একসময় এলাকার প্রাণ ছিল, এখন সেটি পরিণত হয়েছে বন্ধ জলাশয়ে।


কৃষক খলিলুর রহমান বলেন, “এই খালটা ছিল আমাদের একমাত্র ভরসা। এখন জমি আছে, কিন্তু পানি নেই। কিভাবে চাষ করবো?”

কৃষক আব্দুল মজিদ বলেন বলেন, “আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু আজও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খাল খনন না হলে আমরা দুর্ভিক্ষের মুখে পড়বো।”

কৃষক মোঃ সুলতান হাওলাদার বলেন, “শুধু আমরা না, পুরো গ্রাম আজ এই খালের কারণে কষ্টে আছে। এটা এখনই খনন করতে হবে।”

কৃষক আব্দুল কাদের বলেন বলেন, “যেখানে আগে ধান হতো, এখন সেই জমিতে পানির অভাবে ফাটল ধরেছে। সেচের পানি ছাড়া চাষ করা অসম্ভব।”

কৃষক হারুন হাওলাদার বলেন, আমাদের ইউপি চেয়ারম্যানের কাছে একাদিক বার আবেদন করার পরও কোন সুরাহ পেলাম না 

মানববন্ধন শেষে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

উল্লেখ্য, উত্তর গেন্ডামারার এই বিলটি তালতলীর অন্যতম কৃষিনির্ভর এলাকা। খালটির পুনঃখনন হলে এখানকার শতশত কৃষক আবারও চাষাবাদে ফিরতে পারবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close