বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চম ও তৃতীয় শ্রেণীতে বৃত্তি দেয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষা সচিব
ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১১:১৮ পিএম

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ বছরের শেষ দিকে পঞ্চম শ্রেণীতে এবং আগামী বছর থেকে তৃতীয় শ্রেণীতে মেধাবৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা। 

তিনি বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলা পাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নির্মাণাধীন নতুন স্কুল ভবন পরিদর্শন শেষে কর্মকর্তাদের এসব কথা বলেন।
 
যেসব শিক্ষার্থী অংক ও ইংরেজি বিষয়ে দুর্বল তাদেরকে অতিরিক্ত সময় নিয়ে পড়াশোনা করানোর জন্য সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। এ সময় সচিব মহোদয়ের নির্দেশ মোতাবেক অতিরিক্ত সময় নিয়ে শিক্ষার্থীদের পড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতি দেন। 

এসময় তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় উপ পরিচালক মোঃ জালাল উদ্দিন, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল, উপজেলা সরকারি কমিশনার ভূমি মোঃ মাহবুবুর রহমান, ত্রিশাল উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল্লাহ খন্দকার, ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমূখ। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close