শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিলাদের জিলাপিতে বিষক্রিয়ায় ৫ বছরের শিশু অসুস্থ, আটক ১
গজারিয়া (মুন্সীগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮:২১ পিএম আপডেট: ২২.০৪.২০২৫ ৮:২৭ PM

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া ফরাজীকান্দি গ্রামে মিলাদের জিলাপি খেয়ে পাঁচ বছর বয়সী এক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জিলাপির ভেতরে ট্যাবলেটের গুঁড়া জাতীয় পদার্থ মেশানো ছিলো বলে দাবি করছে শিশুর পরিবার।

ঘটনার সাথে জড়িত সন্দেহে সলিমুল্লাহ (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

ভুক্তভোগী শিশুটির মা মণি বেগম ও  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে শিশুটির নানা  মাহফুজুর রহমানের সাথে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের বিরোধ ছিল। তারা বিভিন্নভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল। সম্প্রতি বাবার বাড়ি চর বাউশিয়া ফরাজীকান্দি গ্রামে বেড়াতে আসি।

গত রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা সলিমুল্লাহ তার বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করেন এবং শিশুটিকে জিলাপি খাওয়ান। জিলাপি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

পরিবার জানায়, জিলাপির মধ্যে লাল রঙের ট্যাবলেটের গুঁড়া জাতীয় বস্তু মেশানো ছিল। এতে সন্দেহ করে শিশুটিকে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও পাকস্থলী ওয়াশ করার পর সাহারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, ‘সোমবার সকালে শিশুটিকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে সে অসুস্থ হয়ে পড়েছিলো। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’

শিশুটির পরিবার দাবি করেছে, সাহারার নানা মাহফুজুর রহমানের সঙ্গে সুলতান মিয়ার পরিবারের পূর্ব থেকেই বিরোধ চলছিল। তাদের ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।

শিশুটির চাচা কবির হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মঙ্গলবার দুপুরে সলিমুল্লাহকে আটক করে। তবে আটক সলিমুল্লাহ অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা কবির হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ওই ঘটনায় সন্দেহ ভাজন অভিযুক্ত সলিমুল্লাহকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জিলাপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close