প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ২২.০৪.২০২৫ ৪:৫৫ PM

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একদিনে দুটি পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। একটি ঘটনায় এক কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে, অপরটি এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনা।
গত রাত সোমবার (২১ এপ্রিল) রামগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের রতনপুর মোল্লাবাড়িতে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই কিশোরী স্থানীয় আবুল হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানায়, সোমবার বিকাল ৫.৩০ টায় আমি ঔষধ ক্রয়ের জন্য বাজারে যাই। সন্ধ্যা ৭.৩০ টায় বাসায় পিরে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ডাক চিৎকার দেই। পরে আশে-পাশের লোকজন জড়ো হয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই কিশোরীর ঝুলন্ত দেহ দেখতে পান।
অন্যদিকে, আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে কামারহাট সোনাগাজী বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাগান থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, ওই বৃদ্ধ উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ছাঙ্গীরগাঁও হকার বাড়ির বাসিন্দা নূর মোহাম্মদ (৭০)। তবে বৃদ্ধের মরদেহ গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেলেও, মরদেহটি মাটিতে বসা অবস্থায় ছিলো।
এই মৃত্যুকে ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধরণা করছেন, এটি আত্মহত্যা হতে পারে না। এটি অন্য কোনো ঘটনা হতে পারে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানিয়েছেন, উভয় ঘটনার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। রহস্য উৎঘটনের জন্য কাজ চলছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম