মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ইউপিডিএফের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৯:০২ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ৯:২৪ PM

খাগড়াছড়িতে অপহৃত ৫ চবি শিক্ষার্থীকে উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২১ এপ্রিল) ভোরে খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণকারবারি পাড়ায় বিশেষ এই অভিযানে ইউপিডিএফ এর গোপন আস্তানা থেকে ইউপিডিএফ এর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

অভিযানকালে পার্শবর্তী ৬ ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ নথি, বই, ল্যাপটপ, পোশাক উদ্ধার করা হয়। গত ১৬ এপ্রিল অপহণের শিকার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীর উদ্ধারে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। 

সেনাবাহিনী তাদের বিশেষ তথ্যের মাধ্যমে ইউপিডিএফ গোপন আস্তানার সন্ধান পায়। সেখানে অভিযান চালালে ইউপিডিএফ এর সদস্যরা উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালালে ঐ আস্তানা থেকে পিস্তলের গুলি, ৩ জোড়া পোশাক, ১৯ টি ইউনিফর্মের প্যান্ট, একটি ল্যাপটপ, ওয়াকি-টকি সেট, দুটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, ক্যামেরা, প্রিন্টার, সেলাই মেশিন, তাবু, নেট, লোহার চেইন, খাবারের উপকরণ এবং চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, এটি ইউপিডিএফ (মূল) এর খাগড়াছড়ি সমন্বয়ক অংগ্যা মারমার অস্থায়ী আস্তানা ছিল। তালাবদ্ধ ঘরে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে তল্লাশি করা হয়। অপহৃত শিক্ষার্থীদের না পাওয়া গেলেও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযানে প্রয়োজনে প্রতি ইঞ্চি জমি তল্লাশি করা হবে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

উল্লেখ্য, ১৬ এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থী অপহৃত হয়। এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করা হলেও সে দায় অস্বীকার করে আসছে ইউপিডিএফ। এদিকে-পাহাড়ের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সেনাবাহিনীর অভিযান   ইউপিডিএফ   গোপন আস্তানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close