মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পারভেজ হত্যার প্রতিবাদে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ২:৫১ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ৩:৫০ PM

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (২১ এপ্রিল) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘পারভেজ হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। কেউ বাদ পড়লে তাকেও আইনের আওতায় আনতে হবে।’

তিনি আরও জানান, যদি কোথাও থেকে প্রশাসনের কাজে বাধা দেয়া হয়, তাহলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করা হবে।

ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পারভেজ হত্যার প্রতিবাদে সোমবার (২১ এপ্রিল) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তারা সব ইউনিটকে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টেক্সটাইল বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী পারভেজকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পারভেজ হত্যা   ইশরাক হোসেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close