বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিদ্যালয়ের মাঠে চারা রোপণের অভিযোগ, তালা লাগিয়ে পাঠদানে প্রতিবন্ধকতা
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৯:২৯ পিএম আপডেট: ২০.০৪.২০২৫ ৯:৩৯ PM

বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের জালালাবাদ গোবিন্দপুর গ্রামের হাজী আলী আকবর আইডিয়াল স্কুলের মাঠে চারা রোপণ ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে পাঠদানে বিঘ্ন সৃষ্টির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে গত শনিবার (১৯ এপ্রিল), যেখানে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে তালা লাগিয়ে বিদ্যালয় মাঠের কিছু অংশে কাঠের চারা রোপণ করা হয়।

জানা যায়, নারায়নপুর ইউনিয়নের জালালাবাদ গ্রামের মৃত হাজী তালেব হোসেনের ছেলে হাজী আলী আকবর ২০১৯ সালে গোবিন্দপুর গ্রামে হাজী আলী আকবর আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়ের জন্য জমির প্রয়োজন পড়লে, গ্রামের জয়নাল আবেদীন ও আবুল হোসেন প্রতি সাড়ে তিন গন্ডা জমি প্রদান করেন। তবে, জমি দেওয়ার ক্ষেত্রে একটি মৌখিক চুক্তি করা হয়েছিল, যেখানে প্রতি ৫ বছর অন্তর ১০ হাজার টাকা প্রদানের শর্ত ছিল। কিছুদিন আগে, তাদেরকে ভাড়া বাবদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

এদিকে, জয়নাল আবেদীন সম্প্রতি বলেছিলেন, 'আমরা স্কুলটি ভেঙে ফেলব'। এ নিয়ে জমিদাতাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, এবং গত মার্চ মাসে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজী আলী আকবর জয়নাল আবেদীনকে অভিযুক্ত করে নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন। মামলার পর, ক্ষিপ্ত হয়ে জয়নাল আবেদীন তার সহযোগীদের মাধ্যমে গত শনিবার বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং স্কুলের মাঠে কাঠের চারা রোপণ করে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী আলী আকবর জানান, 'বিদ্যালয়টি ২০১৯ সালে প্রতিষ্ঠা করেছি। বর্তমানে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। তারা জোরপূর্বক বিদ্যালয়ের মাঠে চারা রোপণ করেছে এবং রুমে তালা দিয়েছে। তাদের কারণে পাঠদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।'

এ বিষয়ে অভিযুক্ত জয়নাল আবেদীনকে ফোন করা হলে তিনি জানান, 'আমি বর্তমানে এলাকার বাইরে আছি। এই বিষয়ে কোনো কথা বলতে পারব না।'

বেলাব থানার ওসি মীর মাহববুর রহমান বলেন, 'বিদ্যালয়ের মাঠে চারা লাগানোর ব্যাপারে আমি অবগত নই। তবে, যদি জমিতে ১৪৫ ধারা জারি থাকে, তাহলে সেখানে চারা লাগানো বা অন্য কোনো কার্যক্রম করা যাবে না।'

স্বদেশ প্রতিদিন/এএএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close