বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বিক্ষোভ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৯:০৭ পিএম আপডেট: ২০.০৪.২০২৫ ১০:০৩ PM

বান্দরবানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা। রবিবার (২০ এপ্রিল) বিকেল ৩ টায় শহরের ট্রাফিক মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র সমাজের বিভিন্ন শিক্ষার্থীরা। 

সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের শিকার হয়। এ ঘটনায় বিভিন্ন মহল পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করছে। অপহরণের চারদিন পেরিয়ে গেলেও অপহৃতদের কোন হদিস পাওয়া যায় নি। 

উল্লেখ্য, গত ২৫ মার্চ থেকে ১৩ এপ্রিল রাঙ্গামাটি কাউখালীর মো. ফাহিম (২৫) পাহাড়ি এক নারীকে নিজ বাসায় আটকে রেখে অমানুষিক ও অমানবিক শারীরিক নির্যাতন করে। পরে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভুক্তভোগী কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হলে কাউখালী থানায় মামলা করেন তিনি। 

মামলার তিনদিন পার হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close