প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১:০১ পিএম

‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শীঘ্রই গণআন্দোলন শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংগঠনের প্রতিনিধিরা।
শনিবার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্পটের প্রতিনিধিদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সেখানে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জুলাই রেভুলোশনারি এলায়েন্স, এন্টি-ফ্যাসিস্ট কোয়ালিশন এবং স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।
সভায় অংশগ্রহণকারীরা জানান, গণহত্যার বিচার, ‘খুনি লীগ’ নিষিদ্ধ, এবং জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নের লক্ষ্যে সবার অংশগ্রহণে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় নেতারা বলেন, গণহত্যার বিচার, খুনি লীগ নিষিদ্ধ, জুলাইয়ের ঘোষণাপত্র—আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্যে সবাইকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর