প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:১৩ AM

কুড়িগ্রামের রাজারহাটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী চিকিৎসা সেবা ও পুষ্টিকর খাবার ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ শে এপ্রিল (শনিবার) উপজেলা সদর ইউনয়নের বোতলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যলয়ে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চর্ম,চক্ষু, শিশু, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদেরকে পরামর্শ, ঔষধ এবং সব বয়সের নারী ও শিশু ছাড়াও ১২/১৩ বছরের ছেলেদের পুষ্টিকর খাবার চারটি করে ডিম, প্রয়োজনীয় ঔষধ, খাবার স্যালাইন, মহিলাদের ব্যবহারের জন্য কিছু উপকরন এবং অন্যান্য খাবার বিতরণ করা হয়েছে।
বিদ্যনন্দ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার আবু হাসানত দিপু জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের “জীবন খেয়া” ভাসমান হাসপাতাল সারা দিনে পাঁচ শতাধিক রোগী দেখা এবং তাদের জন্য ৩-৭ দিনের ঔষধ বিনা মূল্যে দিয়েছেন। কোন কোন ক্ষেত্রে রোগীদেরকে পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে দীর্ঘ মেয়াদে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
স্বদেশ প্রতিদিন/কেএইচ