বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি, আটক ২
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ১৯.০৪.২০২৫ ৯:৫৪ PM

জয়পুরহাটের পাঁচবিবিতে চানপাড়া বাজারে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে তানিশা জুয়েলারি দোকানে চাঁদাবাজি করতে গিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে  ১২ টায় এ ঘটনাটি ঘটে । 

আটককৃত দুই ভুয়া ডিবি পুলিশ হলো- নওগাঁর আত্রাই উপজেলার মোঃ সাগর আহমেদ (৩০) ও নওগাঁ সদর উপজেলার মোহাম্মদ ইমরান হোসেন (২৯)। 

তানিশা জুয়েলারির স্বত্তাধিকারী তাপস জানান, বেলা সাড়ে ১২ টায় সিভিল পোশাকে দুই জন ব্যক্তি জিকসার মোটরসাইকেলে এসে তার দোকানে ঢোকে এবং নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেয়। এসময় তার দোকানে  আওলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহ আলম বসে ছিলেন। তারা তাকে বাহিরে যেতে বলে। পরে তার দোকানে অবৈধ মাল আছে বলে তার সাথে একান্তে কথা বলতে চায় এবং টাকা দাবী করে।

সাবেক ইউপি সদস্য শাহ আলমের নিকট ডিবি পুলিশের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাদের নিকট পরিচয়পত্র দেখতে চান। এসময় তারা তা দেখাতে গড়িমসি করেন। পরে পাঁচবিবি থানার পুলিশকে খবর দিলে তারা সন্দহভাজনদের আটক করে থানায় আনেন। 

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ময়নুল হোসেন বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞেসা বাদ করার পর  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close