প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১:৩৯ পিএম

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর) কঙ্গোতে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। এছাড়া নিখোঁজ রয়েছে শতাধিক।
শুক্রবার (১৮ এপ্রিল) নদী কমিশনার কম্পেটেন্ট লয়োকোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যাম দ্য গার্ডিয়ান।
মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমে কঙ্গো নদীতে এ ঘটনা ঘটে। এসময় নৌকাটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিল।
নদী কমিশনার কম্পেটেন্ট লয়োকো বলেন, নৌকাটিতে এক নারী রান্না করছিলেন। সেখান থেকেই মূলত আগুনের সূত্রাপাত হয়। সাঁতার না জেনেই নারী ও শিশুসহ বেশকিছু যাত্রী নদীতে ঝাঁপিয়ে পরে মারা যান। বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও তারা মারাত্মকভাবে দগ্ধ হন। প্রাদেশিক কর্তৃপক্ষের সহায়তায় রেড ক্রসের কর্মীরা উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে।
লায়োকো আরোও বলেন, এইচবি কঙ্গলো নামের নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে যাচ্ছিল। কিন্তু এমবান্ডাকা শহরের কাছাকাছি আসলে নৌকাটিতে এ দুর্ঘটনা ঘটে।
মধ্য আফ্রিকার এই দেশটিতে মারাত্মক নৌ দুর্ঘটনা খুবই সাধারণ। দেশটির ১০ কোটি মানুষের কাছে নৌপথই যোগাযোগের প্রধান মাধ্যম। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের জন্য, যেখানে অবকাঠামোগত সুবিধা কম।
স্বদেশ প্রতিদিন/এনআর