মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে মামলা
টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১১:৪১ পিএম

টাঙ্গাইলে চিকিৎসার অবহেলায় আব্দুল হালিম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রোগীর স্ত্রী চিকিৎসক ও আদর্শ ক্লিনিক অ্যান্ড হসপিটালের মালিকের নামে মামলা করেন। ঘটনার পর থেকে চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা পলাতক।

আব্দুল হালিম টাঙ্গাইল সদর উপজেলার দেলদুয়ার উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ঈদের দিন আব্দুল হালিম সড়ক দুর্ঘটনায় আহত হন। তার পায়ের উপরের অংশে ভেঙে যায়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার হাই পেশার থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন করতে পারেনি। বুধবার স্বজনরা তাকে আদর্শ ক্লিনিক অ্যান্ড হসপিটালে ভর্তি করায়। 

তিনি বলেন, ভর্তির সময় অপারেশনের জন্য আমাদের কাছে প্রথমে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল। পরে আমরা ২০ হাজার টাকা দিয়ে ভর্তি করি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ক্লিনিকের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুই ঘণ্টা পর জানানো হয় আব্দুল হালিমের মৃত্যু হয়। এদিকে রোগীর মৃত্যুর পর রাতে জেলা ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ দফারফা করার জন্য বসেন। কিন্ত দীর্ঘ বৈঠকের পরেও কোনো সমাধান হয়নি। অবহেলার কারণে তার মৃত্যু মেনে নিতে পারছি না আমরা। অভিযুক্তদের  দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, ওটিতে নেওয়া পর্যন্ত রোগীর সঙ্গে সম্পৃক্ত সবার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, নিহতের স্ত্রী সাহারা বেগম বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, ওই ক্লিনিকের বৈধ লাইসেন্স নেই। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close