বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রণবীরের সাথে বিচ্ছেদের কারণ জানালেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২:৩৯ পিএম

দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে তাদের বিচ্ছেদ বেশ তিক্ততাই ছিল। ক্যাটরিনা নাকি আগেই বুঝতে পেরেছিলেন, রণবীর আসলে তাকে ভালোবাসেন না।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে , কিছু ক্ষেত্রে প্রাক্তন প্রেমিককে ভয়ও পেতেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গণমাধ্যমের সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, ঠিক কোন বিষয়টিকে ভয় পেতেন তিনি। এমনকি বিয়ের মণ্ডপে কনের বেশে পৌঁছে যাওয়ার পরেও তার মনে প্রশ্ন থেকে গিয়েছিল, ‘আদৌ কি রণবীর তাকে ভালোবাসেন?’

ক্যাটরিনা বলেছিলেন, ‘আমার একটা বিষয় নিয়ে খুব ভয় ছিল। আমি ভাবতাম, এমন যদি হয়, আমি বিয়ের মণ্ডপে বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু বুঝতে পারছি ও (রণবীর) আমাকে ভালোবাসে না।’

রণবীর নিজের সিদ্ধান্ত নিয়ে সেইভাবে নিশ্চিত ছিলেন না। ক্যাটরিনার ভাষ্যমতে, রণবীর নিজের মনকেই ভালো করে চেনেন  না হয়তো। তাহলে প্রতিশ্রুতি দিবে কী করে?  

তিনি আরো বলেছিলেন, ‘একদিন আমার হৃদয় ঠিক ভেঙে যাবে, এই ভাবনার ভয় আমার উপর জেঁকে বসেছিল।’

ক্যাটরিনা জানিয়েছিলেন, তিনি রণবীরের পরিবারের ঘনিষ্ঠ হতে চেয়েও হয়ে উঠতে পারেননি। অভিনেত্রী বলেন, ‘আমি রণবীরের পরিবারের খুব কাছের নই। তবে আমি হতে চাই। ওদের সাথে আমি বেশি করে মিশতে চাই। বিয়ে করার অন্যতম কারণ হলো পরিবার। আমি খুবই প্রতিক্রিয়াশীল মানুষ। আমি যা চাই, তা যদি আমাকে আমার সঙ্গী দেয়, তাহলে আমি সেরা প্রেমিকা হয়ে উঠতে পারি।’

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close