বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২:০২ পিএম আপডেট: ১৮.০৪.২০২৫ ২:১৯ PM

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অন্যতম অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃত যুবকের নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো.রাশেদুজ্জামান রাজু। গত ১ এপ্রিল রাত আনুমানিক ১টা ৫৬ মিনিটে পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে করে রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। পরে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার সাথে সাথে বাসার গেটে লাথি এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। 

ঘটনাস্থলে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্এতীতে ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়।

তালেবুর রহমান আরো জানান,  মামলাটি তদন্তকালে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরার  ফুটেজ পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের শনাক্ত করে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আলিনুর পাভেল ওরফে পাভেলকে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে পাভেলের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। গ্রেপ্তার পাভেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close