সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
চার মাসের শিশুকে বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, অতঃপর...
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২:১৬ পিএম

৪ মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে গহনা, মোবাইল ও জুতা কিনলেন মা লাবনী আক্তার লিজা। 
সম্প্রতি টাঙ্গাইলের মধুপু্র পৌর শহরের শেওড়াতলা এলাকায়  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় লাবনীর স্বামী রবিউল ইসলাম মধুপুর থানা পুলিশকে বিষয়টি জানালে থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিশুটিকে শুক্রবার সকালে মায়ের কোলে ফিরিয়ে দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর উপজেলা পৌর শহরের শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার সাথে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে বিয়ে হয়। তাদের ৪ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পরেই রবিউলের সাথে প্রায়ই বিভিন্ন অযুহাতে ঝগড়ায় জড়িয়ে পরেন লাবনী। 
রবিউল ইসলাম বলেন, বিয়ের পরে নানা অজুহাতে স্ত্রী লাবনী ঝগড়া করতো। সন্তান জন্মের পর থেকে সংসারে আবার শান্তি নেমে আসে। সম্প্রতি লাবনী ভূঞাপুরে বোনের বাড়িতে বেড়াতে যায়। কয়েক দিন পর ফিরে আসতে বললে সে দুর্ব্যবহার করে ও সংসার করবে না বলে জানিয়ে দেয়। এক পর্যায়ে সে সন্তান বিক্রির বিষয়টি আমাকে জানায়। পরে কৌশলে লাবনীকে ভূঞাপুর থেকে  বাড়িতে নিয়ে আসি। 

শিশুটির মা লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায়  ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় তামিমকে বিক্রি করি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছি। সন্তানকে বিক্রি করায় আমি অনুতপ্ত। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, লাবনী নামে এক মা তার চার মাসের সন্তানকে বিক্রি করেছে বলে আমাদের কাছে অভিযোগ করেন রবিউল । পরবর্তীতে তদন্ত কর্মকর্তা রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের  টিম ও স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে ভোরে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close