শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আড়াই বছর পর ফিরছে বহুল প্রতীক্ষিত ‘ব্যাচেলর পয়েন্ট’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:১৩ পিএম

তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফিরছে নতুন সিজনে। দীর্ঘ আড়াই বছর পর দর্শকদের জন্য সুখবর নিয়ে এলেন নির্মাতা কাজল আরেফিন অমি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাটকটির পঞ্চম সিজনের পোস্টার শেয়ার করে তিনি লেখেন, 'দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট।' এই ঘোষণায় দারুণ উচ্ছ্বাসে মেতেছে নাটকটির দর্শকরা।

প্রথম প্রচার শুরু হয়েছিল ২০১৮ সালে, যদিও নাটকটির যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালেই। একঝাঁক তরুণ চরিত্রকে ঘিরে তৈরি হওয়া এই ধারাবাহিক অল্প সময়েই হয়ে ওঠে দর্শকমহলে সুপারহিট।

কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরা, এই চরিত্রগুলো যেন দর্শকদের জীবনের অংশ হয়ে উঠেছে।

২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচারিত হয়েছিল চতুর্থ সিজনের শেষ পর্ব। এরপর থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিজন ৫-এর জন্য। একাধিক গুঞ্জনের পর এবার নির্মাতা নিজেই নিশ্চিত করলেন নাটকের প্রত্যাবর্তনের খবর।

দর্শকদের মতে, ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধুমাত্র একটি নাটক নয়, এটি তরুণদের জীবন, বন্ধুত্ব, হাসি-কান্না আর বাস্তবতার প্রতিচ্ছবি।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল, শিমুল প্রমুখ।

নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই নাটকটির পঞ্চম সিজন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আপাতত দর্শকরা গুনছে সময়, কবে ফিরবে তাদের প্রিয় চরিত্রগুলো।

স্বদেশ প্রতিদিন/এএএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close